নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স নিউ আন ট্রেডার্সের উদ্যোগে হালখাতা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে তিন শতাধিক ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।মেসার্স নিউ আন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো: রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন।
এছাড়াও এজিএম (সেলস) পলাশ আক্তার, এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান, মার্কেটিং ফাংশন ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার সারোয়ার মোর্শেদসহ সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অতিথিদের খাওয়া-দাওয়া ছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের মাঝে সেরা বিক্রেতা, সাধারণ উপহার সামগ্রী এবং র্যাফেল ড্র’র মাধ্যমে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
বিডি প্রেসরিলিস / ০৮ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫