নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের মীরসরাইতে শাখা খুলেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এটি ব্যাংকটির ১৩১তম শাখা।বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক সানাউল্লাহ সাহিদ শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান খন্দকার রফিক উজ জামান, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রাশেদ সারওয়ার, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা (সিমু), মীরসরাই পৌরসভার সাবেক পৌরপ্রশাসক আজহারুল হক চৌধুরী, মীরসরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫