নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের কারনে সৃষ্ট বর্তমান সংকটকালীন সময়ের কথা বিবেচনা করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান “মীর গ্রুপ”-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় স্বল্পআয়ের শ্রমজীবীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবা-ই জাহির উপস্থিত থেকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি উল্লেখ করেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর গ্রুপ সব সময় সমাজের অসহায় এবং অবহেলিত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও মীর গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।
অফিস-আদালত, শিল্পকারখানা, দোকানপাট সহ বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপুলসংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করেছেন। এতে করে ঢাকায় অবস্থানরত স্বল্প আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষজন কাজ করতে না পেরে পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে মীর গ্রুপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন মীর গ্রুপের চীফ কমিউনিকেশন অফিসার রফিকুল ইসলাম, মীর সিমেন্টের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শাহেদ পারভেজ এবং মীর গ্রুপের এইচ আর ম্যানেজার মিরাজ আহসান।
বিডি প্রেসরিলিস /০১ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫