Follow us

মিরসরাইতে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

 

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগ একগুচ্ছ কর্মসূচি হাতে নেয়। প্রধানমন্ত্রীর পরিবেশের প্রতি আন্তরিক মনোভাবে উদ্বুদ্ব হয়ে উপজেলাস্থ কলেজ সমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিরসরাই উপজেলার প্রাচীন কলেজ নিজামপুর কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেয়।

বৃক্ষরোপনকালে ছাত্রলীগের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচির উপর আলোকপাত করেন এবং সাধারণ মানুষের কাছে উন্নয়ন গল্পগুলো পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, জননেত্রীর সকল ভিশন বাস্তবায়নে মিরসরাই উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্নেহধন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন মাহবুব রহমান রুহেলের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে।

এরপর নয়দুয়ার মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাদ আসর মিরসরাই থানা মসজিদে দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি প্রেসরিলিস / ২৮ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫