নিজস্ব প্রতিবেদক :: হিউম্যান কেয়ার ডিভিশনের দুই মাসব্যাপী একটি প্রোগ্রাম চালু করেছে মিনিস্টার গ্রুপ। এই প্রোগ্রামটির আওতায় দুই মাসের ভিতরে দুই লক্ষ টাকার বেশি হিউম্যান কেয়ার পণ্য ক্রয় করলেই যেকোন দোকানদার বা রিটেইলার পাবে ১৭০ মডেলের ডীপ ফ্রিজ কিংবা ১৬৫ মডেলের একটা রেফ্রিজারেটর।
মিনিস্টারের চালু হওয়া এই প্রোগ্রামটির জুলাই মাসের সেরা দোকানদার হিসেবে নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জের ফুলপট্টি এলাকার হাজী শরীয়তউল্লাহ স্টোর, নারায়ণগঞ্জের মায়ের দোয়া ষ্টোর, আলম ব্রাদার্স। এছাড়াও সাভারের কয়েকটি ষ্টোর। রয়েছে যার মধ্যে হলো, ভাতিজা জেনারেল ষ্টোর, বিগ বাজার জেনারেল ষ্টোর, আশুলিয়ার বিসমিল্লাহ্ জেনারেল ষ্টোর। বরিশাল সদরে রয়েছে খোকন শরীফ ষ্টোর, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোস্তফা ষ্টোর। কুষ্টিয়ার ভেড়ামারায় রয়েছে, নয়ন ট্রেডার্স, ধামুরচাকলার পীরগাছাতে রয়েছে লিজা জেনারেল ষ্টোর এবং কালিয়াকৈরের রুপা জেনারেল ষ্টোর।
এ বিষয়ে মিনিস্টার গ্রুপের এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং হাফিজুল করিম বলেন, “ইতোমধ্যে রুপা জেনারেল ষ্টোরে আমরা ৩২ ইঞ্চির একটি এল ই ডি টিভি প্রদান করেছি। এল ই ডি টিভির এই প্রোগ্রামটা আমাদের দেড় লক্ষ টাকার উপরে ছিল। এই প্রোগ্রামটা আমাদের এখনও চলমান রয়েছে। এখনো যদি কোন পার্টি একই ইনভয়েসে বা পার্ট বাই পার্ট নিয়েও দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকার হিউম্যান কেয়ার প্রোডাক্ট ক্রয় করে তাহলে সেও আমাদের এই প্রোগ্রাম এর আওতায় আসবে। তাছাড়া ইতোমধ্যে আমরা আমাদের এই প্রোগ্রামের গিফটটি দোকানদারদের মধ্যে বুঝিয়ে দিয়েছি।”
বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫