Follow us

মিনিস্টার নিয়ে এল কোটি টাকার ঈদ অফার

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এল “মানুষের জন্য মিনিস্টার পণ্য”। এখানে গ্রাহকরা ‘প্রায় অর্ধেক দামে’ মিনিস্টারের পণ্য কিনতে পারবেন।মিনিস্টার সব সময়ই তাদের গ্রাহকদের জন্য নতুন সব চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও তারা কোরবানী ঈদ উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে হাজির হয়েছে; যা ১লা জুলাই ২০২০ থেকে শুরু হয়েছে।

বর্তমানে মহামারী পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এছাড়াও এই ঈদে আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ দিচ্ছে মিনিস্টার। সব মিলিয়ে মিনিস্টার এই অফারের মাধ্যমে গ্রাহকগণ তার সাধ আর সাধ্যের মেল বন্ধন ঘটাতে পারেন। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য। মিনিস্টাররের শো রুম থেকে এই সকল পণ্য ক্রয় করলে ক্রেতাগণ পাবেন প্রতি পণ্যের সাথে ১ টি কুপন। আর এ কুপনেই মিলবে আকর্ষণীয় সব পুরস্কার।

এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “আমরা সব সময়ই চেয়েছি আমাদের দেশের মানুষের কথা মাথায় রেখে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। সেই লক্ষ্যের সুত্র ধরেই দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা এবারের এই ঈদ অফারটি বাজারে এনেছি। প্রতিবারের মত এবারও মিনিস্টার গ্রাহকদের জন্য নিয়ে এলো ঈদ অফার। ক্রেতাগণ ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভি ক্রয় করলে প্রতিটি পণ্যের জন্য ১টি করে কুপন পাবেন। কুপনটির ২টি অংশ থাকবে।

১টি অংশ ক্রেতা নির্ধা্রিত তথ্যাদি পূরণ করে নিজের কাছে সংরক্ষণ করবে এবং অপর অংশ শো-রুম সংরক্ষণ করবে। শো-রুমে সংরক্ষণকৃত কুপনসমূহ নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। আর এই কুপনসমূহের র‍্যাফেল ড্র দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। কুপনের পুরষ্কার হিসেবে থাকছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, গ্যাস বার্ণারসহ দেশব্যাপী ২০০০ টিরও বেশী আকর্ষণীয় পুরস্কার। বরাবরের মত আমরা আশা করছি এবারের ঈদ অফার গ্রাহকদের জন্য একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হবে সাথে কুপনের ব্যবস্থা হবে গ্রাহকদের জন্য ঈদ উপহার।”

উল্লেখ্য, মিনিস্টার জন্মলগ্ন থেকেই “আমার পণ্য, আমার দেশ গড়ব বাংলাদেশ” এই স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব ফ্যাক্টরিতে বিশেষজ্ঞ দ্বারা দেশেই তৈরি হচ্ছে মিনিস্টারের সকল পণ্য।

বিডি প্রেসরিলিস / ০৭ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫