
নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে হালের ট্রেন্ড হিসেবে অন ইয়ার ব্লুটুথ হেডসেটের জনপ্রিয়তা অনেক বেড়েছে। মাইক্রোল্যাব ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ফ্যাশনেবল ওয়্যারলেস হেডসেট মোগুল। এটি রেট্রো ডিজাইনের লেদার ফিনিশ হওয়ায় দেখতে অনেক চমৎকার লাগে এবং সেসঙ্গে ব্যবহারে প্রিমিয়াম ফিল আসে। অটো অ্যাডজাস্টমেন্টের সুবিধা থাকায় যে কেউ এটি ব্যবহার করতে পারবে।
এর চমৎকার ফিচারগুলো হল এতে মাইক্রোল্যাবের এক্সক্লুসিভ শেয়ার মি ফাংশনটি দেয়া আছে। ফলে আপনি দুইটি হেডসেট একই সাথে একটি ডিভাইসের আওতায় কানেক্ট করে গান শুনতে পারবেন। ইনপুট হিসেবে রয়েছে ৩.৫ মিমি অডিও লাইন ইন ফাংশন।
ফলে যে কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। সেসঙ্গে রয়েছে ব্লুটুথ স্ট্রিমিং তথা মিউজিক সহ ফোন আসা কলগুলো ধরতে পারবেন। এটি অ্যাপল সিরি’র সাথে কম্প্যাটিবল। ব্লুটুথ ভার্সন ৪.১ সঙ্গে এইচএসপি, এইচএফপি, এটুডিপি, এভিআরসিপি প্রোফাইলগুলো সাপোর্ট করবে। স্ট্যান্ডবাই সময় পাবেন ৭০০ ঘন্টা এবং প্লে টাইম ২১ ঘন্টা।
হ্যান্ডস-ফ্রি কলগুলো রিসিভ করার জন্য এতে মাইক্রোফোন আছে। এর সঙ্গে পাবেন একটি আকর্ষণীয় পাউস। ১ বছরের বিক্রয় পরবর্তী সেবাসহ খুচরা মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
বিডি প্রেসরিলিস/০৭ জানুয়ারি ২০২১/এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫