Follow us

‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ উদ্বোধন করলেন বিপাশা

নিজস্ব প্রতিবেদক :: ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ২০১৯’ উদ্বোধন করেছেন ভ্যাসলিন বাংলাদেশের দূত অভিনেত্রী বিপাশা হায়াত।মঙ্গলবার ভ্যাসলিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবিধাবঞ্চিত মানুষদের ত্বকের সুস্থতায় সাহায্য করতে বিগত চার বছরের মতো এবারও ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিনামূল্য দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

অভিনেত্রী বিপাশাকে উদধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগের বছরগুলোতে ভ্যাসলিন-এর কার্যক্রমের সাথে জড়িত থাকার সুবাদে খুব কাছ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের শীতকালীন সমস্যাগুলো দেখার সুযোগ হয়েছে। উদ্যোগের সঙ্গে থেকে আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিলিভার বাংলাদেশের স্কিন কেয়ার বিভাগের ক্যাটাগরি হেড নুরুল মনোয়রসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইউনিলিভার জানিয়েছে, হিলিং প্রজেক্টের মাধ্যমে এবছর প্রায় তিন লাখ সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভ্যাসলিন ও ত্বক সংক্রান্ত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠিক করেছে তারা।

বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫