Follow us

ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস পেলো গ্রামীণফোন

 

নিজস্ব প্রতিবেদক ::  অনলাইনে লেনদেনে সর্বোচ্চ পরিমাণ ভিসা ব্যবহারের জন্য “ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০১৯-২০২০” –এ ‘এক্সেলেন্স ইন ই-কমার্স মার্চেন্ট অ্যাকসেপটেন্স’ এর স্বীকৃতি পেয়েছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

মাইজিপি, জিপি ওয়েব, জিপে, অনলাইন শপ এবং স্কিটোর মতো ডিজিটাল সেবা নিয়ে কার্যকরী ডিজিটাল ইকোসিস্টেমের কারণে এ স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন। এ স্বীকৃতি কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি চলাকালীন সময়েও ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন সমাধান আনতে গ্রামীণফোনের প্রচেষ্টারই প্রতিফলন স্বরূপ।

অংশীদারিত্বমূলক উদ্যোগ বৃদ্ধিতে ভিসা প্রতিবছর এর পার্টনারদের স্বীকৃতি প্রদান করে। যার ধারাবাহিকতায়, এ বছরের ১৫ অক্টোবর প্রতিষ্ঠানটি ভার্চুয়াল মাধ্যমে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ: ডিজিটাইজিং বাংলাদেশ’ আয়োজন করে। যেখানে ভিসা ছাড়াও বিভিন্ন ব্যাংক, ফিনটেক এবং এমএফএস’র জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে অনন্য পারফরমেন্স ও পার্টনারশিপের জন্য দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডকে বিভিন্ন বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হয়।

বিস্তৃত কাভারেজ ও গ্রাহকদের কাছে পৌঁছানোর সক্ষমতার সহায়তায় ভিসা দ্বারা সুরক্ষিত সমন্বিত অনলাইন সেবার মাধ্যমে দেশজুড়ে গ্রাহকদের সেবা দিচ্ছে গ্রামীণফোন। টেলিযোগাযোগ খাতে অসীম সম্ভাবনা উন্মোচনের প্রচেষ্টা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামীণফোনের গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রমগত ডিজাইনকেই প্রতিফলিত করে ‘ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ড’।

গ্রামীণফোনের এ অর্জন নিয়ে প্রতিষ্ঠানটির হেড অব স্ট্রাটেজি অ্যান্ড ডিজিটাল সোলায়মান আলম বলেন, ‘উদ্ভাবনী সমাধান নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের জীবন সহজ করে তুলতে এবং তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে সর্বদা চেষ্টা করে গ্রামীণফোন।

ধীরে ধীরে আমরা নগদ অর্থবিহীন লেনদেন এবং গোপনীয়তা বজায় রাখাসহ এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষা নিশ্চিতের দিকে যাচ্ছি। সম্মানজনক এ অ্যাওয়ার্ডের মাধ্যমে ভিসা আমাদের সে প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে, এজন্য আমরা সম্মানিত। সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচনে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের গ্রাহকদের এ অ্যাওয়ার্ড উৎসর্গ করছি।’

বিডি প্রেসরিলিস /২৪ অক্টোবর ২০২০ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫