নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রূপালী ব্যাংকের ৫৭৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে। সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে শুরু হচ্ছে এ শাখাটি।বৃহস্পতিবার ‘শত বর্ষে শত শাখা রূপালী ব্যাংক মেলুক পাখা’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষে রূপালী ব্যাংকের শত শাখা খোলার অংশ হিসেবে এ শাখার ভার্চুয়াল উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনতুন শাখার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন- ডিএমডি জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, জিএম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্যরা।
বিডি প্রেসরিলিস /০২ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫