Follow us

বেসিস ও ক্যানচ্যাম বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবং কানাডীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেসিসএবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যা- ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর মধ্যে আজ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে নিজ নিজ বাণিজ্য সংগঠনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ক্যানচ্যাম বাংলাদেশ সভাপতি মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফান্তে।বেসিস এর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডায় বাংলাদেশের রপ্তানি গত ৫ বছরে ৩৭% বৃদ্ধি পেয়েছে। আশা করছি ২০২১ সালের মধ্যে কানাডা থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত।

বেসিস সভাপতি বলেন, ২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করছে বেসিস। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের রপ্তানি আয়ের ৬০ ভাগ আসে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে। আমরা কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে চাই।

ক্যানচ্যাম বাংলাদেশের সভাপতি বলেন, কানাডার অনেক বিনিয়োগকারি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি, কানাডায় তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। টেকনোলজি অ্যাসোসিয়েশন অব কানাডা (আইটিএসি), ক্যানচ্যাম বাংলাদেশ, বেসিস যৌথভাবে কাজ করবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবো আমরা।

বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫