Follow us

বেসিস আইসিটি পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস

 

নিজস্ব প্রতিবেদক :: সরকারি সেবা,কর্মকর্তাদের তথ্য,বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কে জানতে চালু করা ৩৩৩ হেল্পলাইনের জন্য আইসিটি পুরস্কার পেয়েছে আইটি কোম্পানি জেনেক্স ইনফোসিস।শনিবার রাজধানীর র‌্যাডিসনে হোটেলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জেনেক্স ইনফোসিসের কর্মকর্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখায় এ বছর ৩৫টি শাখায় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে ৬৯টি প্রকল্প ও প্রতিষ্ঠান।‘আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯’ এর ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে জেনেক্স এ পুরস্কার পেয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসাইন এবংতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এবং টেলিকম অপারেটর রবি আজিয়াটার সহায়তায় গত বছরের ১২ এপ্রিল ৩৩৩ হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান নিয়ে চালু হওয়া নতুন হেল্পলাইনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানিয়ে উপকার পাচ্ছেন সাধারণ মানুষ।

৩৩৩ হেল্পলাইনের সাথে যুক্ত করা হয়েছে ৩৫ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট এবং অভিযোগ ব্যবস্থাপনা সফটওয়্যার।জেনেক্সে ইনফোসিসের প্রতিষ্ঠাতা আদনান ইমাম এ প্রসঙ্গে বলেন,“৩৩৩ প্রকল্পে কাজের স্বীকৃতি হিসাবে পুরস্কার পেয়ে আমরা খুবই আনন্দিত। এ প্রকল্প মানুষের জীবনে যে পরিবর্তন এনেছে,তা দেখে আমরা এ কাজে দারুণভাবে অনুপ্রাণিত।”

প্রতিষ্ঠানটির আরেক প্রতিষ্ঠাতা প্রিন্স মজুমদার বলেন, এ ধরণের প্রকল্প পরিচালনা করার ক্ষেত্রে আমাদের উপর আস্থা রাখার জন্য এটুআই এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ।অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসাইন এবংতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫