নিজস্ব প্রতিবেদক :: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ফ্লোরা সিস্টেমস লিমিটেডের মধ্যে কোর ব্যাংকিং সল্যুশন বিষয়ক চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে।মঙ্গলবার (২৫ মে) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিপত্র আদান-প্রদান করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারিক মোর্শেদ এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফা রফিকুল ইসলাম ।এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দিন।
এছাড়াও ব্যাংকের উপদেষ্টা জনাব সহিদ হোসেন, ডিএমডি জনাব কে এম আওলাদ হোসেন, চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ইঞ্জি. মো. রফিকুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি জনাব হুমায়ুন কবীর, ফ্লোরা সিস্টেমসের সিএমও মো. মকবুল হোসেন, সিটিও সুবোধ কুমার ভৌমিক, এসভিপি ও পিডি মোহাম্মদ মোহসিন খান এবং ভিপি মাহবুব উল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কোর ব্যাংকিং সল্যুশনের মাধ্যমে দৈনন্দিন লেনদেনসহ ব্যাংকের বিবিধ কার্যাবলি যেমন ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম, পজ, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল অনবোডিং, ই-কেওয়াইসি, রেগুলেটরি রিপোর্টিং সম্পাদিত হবে।
বিডি প্রেসরিলিস / ২৬ মে ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫