নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ এর বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেছে।
বুধবার ২৮ আগস্ট ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে বিজয়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটপ্লেস, সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া।
সম্প্রতি, অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে এই নিয়ে পঞ্চমবারের মতো বিরাট হাট ক্যাম্পেইনটি পরিচালনা করে।এ বছর বিক্রয় গ্রাহক ও মেম্বার উভয় পক্ষের জন্যই বিরাট হাট কন্টেস্ট এর আয়োজন করেছে।
সারা দেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত ১৩ জন ভাগ্যবান বিজয়ী এবং মেম্বার প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত ৩ জন ভাগ্যবান বিজয়ীর হাতে পুরস্কার স্বরূপ রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, মাইক্রোওয়েভ সহ সর্বমোট ৬ লক্ষ মূল্যমানের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দেয়া হয়।
বিডি প্রেসরিলিস / ২৮ আগস্ট ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫