Follow us

বিকাশের নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক :: সুপারস্টোর স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার, কৃষিবিদ বাজার, পিক অ্যান্ড পে এবং চট্টগ্রামের হালিশহর মার্ট এ মিলছে ১ টাকার এই অফার।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেইলি শপিংয়ে ৪৮ টাকা পরিশোধ করলে ক্রেতা তাৎক্ষনিক ৪৭ টাকা ক্যাশব্যাক পাবেন এবং ১ টাকায় পাচ্ছেন একটি ১৫০ গ্রামের লাক্স সাবান।

স্বপ্নতে ৩৭ টাকা পরিশোধে পাওয়া যাবে ৩৬ টাকা ক্যাশব্যাক এবং ১ টাকায় ৬০০ মিলি কোক, মীনাবাজারে ৩৬ টাকা পরিশোধে ১ কেজি তীর আটা এবং ৩৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।প্রিন্স বাজারে ১ লিটার পেপসি অথবা সেভেন আপ কেনার জন্য ৫০ টাকা পরিশোধে পাওয়া যাবে ৪৯ টাকা ক্যাশব্যাক। পিক অ্যান্ড পে তে ৬৮ টাকা পরিশোধে পাওয়া যাবে ১ কেজি ফ্রেশ চিনি এবং ৬৭ টাকা ক্যাশব্যাক। কৃষিবিদ বাজারে ৪৯টাকা পেমেন্ট করে ৫০০ মিলি দুধ কিনে মিলছে ৪৮ টাকা ক্যাশব্যাক।

কেবল বিকাশের নতুন অ্যাপ দিয়ে পেমেন্ট করেই ক্রেতা এই অফার নিতে পারছেন। একজন ক্রেতা একটি বিকাশ একাউন্টে দিনে ১ বার এবং ৩০ অক্টোবর অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার অফারটি নিতে পারছেন।প্রায় ২২২টি ব্র্যান্ডের ২ হাজারের বেশি আউটলেটে নতুন অ্যাপ চালু হওয়া উপলক্ষ্যে নানা অফার দিয়েছে বিকাশ। ফ্যাশন, ফুটওয়্যার, অনলাইন শপ, রেস্টুরেন্ট ও ক্যাফে, বাস ও ট্রেনের টিকেটিং, ইলেক্ট্রনিক্স ও এক্সেসরিজ, হাসপাতাল, ফার্মেসি, বিউটি পার্লার, মুভি টিকিট থেকে শুরু করে এলাকার ছোট বড় মুদি দোকান আছে এই তালিকায়।

শর্ত সাপেক্ষে আড়ংয়ে ১০ শতাংশ, বাটায় ৫ শতাংশ, লোটোতে ১৫ শতাংশ, প্রাইডে ১০ শতাংশ, এক্সট্যাসিতে ১৫ শতাংশসহ নানা লাইফ স্টাইল ব্র্যান্ডের বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক অফার।কেএফসি, বার্গার কিং, পিৎজা হাট, গার্লিক অ্যান্ড জিঞ্জার এবং দ্যা গ্রেট কাবাব ফ্যাক্টরি, হারফিসহ নানা রেস্টুরেন্ট ও ক্যাফেতে চলছে বিভিন্ন অংকের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার।দারাজ, পিকাবু, আজকের ডিল, সেবাএক্সওয়াইজেড, সহজফুড এ নতুন অ্যাপ দিয়ে পেমেন্ট করে অফার পাচ্ছেন ক্রেতারা।

তাছাড়া রাইডশেয়ারিং সেবা পাঠাওয়ে পেমেন্ট বিকাশে করলে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।একদিনে গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা এবং ৩০ অক্টোবর ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে এসব অফারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের নতুন অ্যাপে গ্রাহক তার লোকেশন অন করলেই সেই লোকেশনে কি কি বিকাশ অফার চলছে তার বিস্তারিত তালিকা পেয়ে যাচ্ছেন। একজন গ্রাহক ধানমন্ডি এলাকায় গিয়ে বিকাশ অ্যাপ খুললে ধানমন্ডি এলাকায় যত অফার তার তালিকা দেখতে পাবেন, আবার গুলশান আসলে তা গুলশানের লোকেশন অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে যাবে।

বিডি প্রেসরিলিস / ১৮ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫