নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ফ্রেইট চার্জ।ডিএইচএল এক্সপ্রেস গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কিংবা *২৪৭# ডায়াল করে সারাদেশের যে কোন ডিএইচএল সার্ভিস পয়েন্টে চার্জ পরিশোধ করতে পারবেন।এছাড়া ক্যাশ অন ডেলিভারির চার্জও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
মঙ্গলবার রাজধানীর জাহাঙ্গীর গেটে স্বাধীনতা টাওয়ারে বিচকাশ অফিসে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিক গ্রুপের সংস্থা ডিএইচএলের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ডিএইচএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিয়ারুল হক চুক্তিতে সই করেন।এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫