Follow us

বিকাশে কুইজ খেলে টাকা জেতার সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক :: কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ৫০০ টাকা পুরস্কার পেতে পারেন বিকাশ গ্রাহকরা।বিকাশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিকাশের ওয়েবসাইটে এই কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। প্রতিদিন দৈবচয়ন পদ্ধতিতে তিনটি প্রশ্নের ভিত্তিতে দ্রুততম সময়ে সঠিক উত্তরদাতা ৫০০ জনকে বিজয়ী নির্বাচন করা হবে। কুইজ চলাকালীন ১৭ দিনে মোট ৮,৫০০ জন বিজয়ী গ্রাহক পাবেন ৪২ লাখ ৫০ হাজার টাকা।

কুইজ প্রতিযোগিতায় পুরস্কার জেতার আগ পর্যন্ত যতবার খুশি অংশ নেওয়া যাবে। তবে একজন বিকাশ গ্রাহক প্রতিযোগিতা চলাকালীন একবারই পুরস্কার পাবেন।প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহককে বিকাশের ওয়েবসাইট কিংবা বিকাশের ফেইসবুক পেইজ ভিজিট করতে হবে। বিকাশ ওয়েবসাইটের ওয়েব ব্যানার এবং ফেসবুক পেজেও কুইজের লিংক দেওয়া থাকবে। গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে কুইজে অংশ নিতে হবে।

বিজয়ী হিসেবে নির্বাচিত হতে সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের দিন পর্যন্ত যে কোনো দিন বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, মেইক পেমেন্ট, পে বিল, অ্যাড মানি (কার্ড-টু-বিকাশ) কিংবা ট্রান্সফার মানি সেবাগুলোর একটি ব্যবহার করতে হবে।

প্রতিদিনের বিজয়ীদের তালিকা পর দিন দুপুর ১টা থেকে বিকাশ অ্যাপের কুইজ আইকনে ক্লিক করলে দেখা যাবে। পুরস্কারের টাকা ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি সক্রিয় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের অংশগ্রহণের আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন গ্রাহক চাইলে বিকাশ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র এবং নিজের ছবি তুলে নিজেই নিবন্ধন করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১৩ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫