নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বাসাবোতে শাখা খুলেছে ইসলামী ব্যাংকে। এটি ব্যাংকটির ৩৫০তম শাখা।সোমবার শাখাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম শাখাটির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
অন্যদের মধ্যে ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ এবং বাসাবো শাখা প্রধান রুহোল আমীন বক্তব্য রাখেন।ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
“ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের সর্ববৃহৎ, শক্তিশালী ও শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করে চলেছে।”তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও গ্রিন ব্যাংকিং টেকসই উন্নয়ন ও টেকসই ব্যাংকিংয়ের পূর্বশর্ত। ইসলামী ব্যাংক সারাদেশে ৩৫০টি শাখা ও প্রায় ৭০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং করছে।
বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫