নিজস্ব প্রতিবেদক :: মাই এয়ারটেল অ্যাপ থেকে বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে ক্যাশব্যাক অফার এনেছে বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল। প্রথমবারের মতো আনা অনন্য এই অফারের আওতায় ১৪৮ থেকে ৪৪৮ টাকার মধ্যে যে কোন একটি বান্ডেল প্যাক কিনলে ৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
৪৪৮ টাকার বান্ডেল প্যাকে রয়েছে ২২জিবি ইন্টারনেট ও ৫০০ মিনিট টকটাইমের সাথে ৪০ টাকার ক্যাশব্যাক। ৭ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিটের টকটাইমসহ ২৪৮ টাকার বান্ডেলে রয়েছে ২৫ টাকা ক্যাশব্যাক। অন্যদিকে ১৪৮ টাকার বান্ডেল প্যাকটিতে ৩জিবি ইন্টারনেট ও ২০০ মিনিট টকটাইমের সাথে রয়েছে ১৫ টাকা ক্যাশব্যাক। প্রতিটি প্যাকের মেয়াদ ৩০ দিন।
ক্যাশব্যাকের অর্থ গ্রাহকদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। উল্লিখিত যেকোন বান্ডেল প্যাক কেনার পর গ্রাহকদের একটি এসএমএস পাঠানো হবে যেখানে একটি নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করতে বলা হবে। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।
বিডি প্রেসরিলিস /২৪ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫