Follow us

বানভাসি মানুষের পাশে আরএফএল

 

নিজস্ব প্রতিবেদক :: ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের নয়টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে টিউবওয়েল ও পাইপ ফিটিংস সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল।

সম্প্রতি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাদুর্গত মানুষের মাঝে এসব পণ্যসামগ্রী বিতরণ করে আরএফএল গ্রুপ।
রংপুরের কাউনিয়া উপজেলায় বন্যার্তদের মাঝে টিউবওয়েল ও পাইপ ফিটিংস বিতরণকালে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “আরএফএল দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান।

আমরা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করি। নিজস্ব ব্যবসায় মনোযোগ দেয়ার পাশাপাশি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা সচেষ্ট থাকি। দেশের বন্যাদুর্গত বানভাসি মানুষর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচীর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে আমরা নৈতিক এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ হিসাবে বিবেচনা করে থাকি”। এই ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরএফএল এর বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম বলেন, “অল্প খরচে বিশুদ্ধ পানি সবার ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ১৯৮১ সালে টিউবওয়েলের মাধ্যমে যাত্রা শুরু করেছিল আরএফএল।

উন্নতমানের কাঁচামাল ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি আরএফএল টিউবওয়েল দীর্ঘ সময় ধরে দেশের শীর্ষস্থানীয় টিউবওয়েল ব্রান্ড হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের সাথে রয়েছেন, তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব”।

আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস) মো. আব্দুল কুদ্দুস মিয়াঁ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫