নিজস্ব প্রতিবেদক :: আদিব রহমান খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। নিজের এবং পরিবারের সদস্যদের প্রতি খুবই যত্নশীল। নিয়মিত হাঁটেন, ডায়েট করেন। বর্তমান পরিস্থিতিতে নিজেকে এবং পরিবারের সদস্যদের করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে সকল ধরনের সতর্কতা মেনে চলছেন।এদিকে, তার প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় চলে এসেছে। রিচার্জ করতে বাইরে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে। তাই দুশ্চিন্তায় আছেন। এসময় তার স্ত্রী জানালেন যে পাশের ফ্ল্যাটের রফিক সাহেব মিটার রিচার্জ করতে কোথাও যান না, ঘরে বসে বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করেন।
আদিব বিকাশ একাউন্ট খুলেছেন অনেক আগেই। বিকাশ অ্যাপও আছে মোবাইলে। শুধুমাত্র টাকা পাঠানো এবং মোবাইল রিচার্জে বিকাশ অ্যাপ ব্যবহার করেন। অ্যাপ থেকে যে প্রিপেইড মিটার রিচার্জ ও পোস্টপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায়- এটা তার জানা ছিলো না। তিনি শরণাপন্ন হলেন পাশের ফ্ল্যাটের রফিকের কাছে।তার মুখে সব শুনে রফিক বললেন, “বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেওয়া বা প্রিপেইড মিটার রিচার্জের প্রসেসটা খুব সিম্পল।” তিনি দেখিয়ে দিলেন যে বিকাশ অ্যাপ এর পে বিল অপশনে গেলে দেশের সব বিলারের লিস্ট চলে আসে। সেখান থেকে নির্দিষ্ট বিলার সিলেক্ট করে বিস্তারিত তথ্য দিয়ে মিনিটের মধ্যেই বিল পরিশোধ করা যায়।
আদিব ডিপিডিসি এর প্রিপেইড গ্রাহক। তিনি বিলার তালিকা থেকে ডিপিডিসি (পোস্টপেইড) সিলেক্ট করলেন। বিল একাউন্ট নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার দিলেন। তারপর রিচার্জের পরিমাণ লিখে লেনদেন শেষ করার সাথে সাথেই মিটার রিচার্জ হয়ে গেলো। আর অ্যাপের মধ্যেই ডিজিটার রিসিটও সাথে সাথে দেখা যায়।এভাবে আপনিও চাইলে খুব সহজেই ঘরে বসে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে স্থানীয় বিলারের নাম এবং বিদ্যুৎ সংযোগের ধরন (পোস্টপেইড অথবা প্রিপেইড) জানতে হবে। যদি আপনার কাছে মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ আসে, তাহলে আপনি পোস্ট পেইড গ্রাহক। আর যদি আপনি স্মার্টকার্ডের সাহায্যে মাসের শুরুতে রিচার্জ করে থাকেন, তাহলে আপনি প্রিপেইড গ্রাহক। যদি বিল সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে কি করবেন?
আপনার কাছে থাকা বিদ্যুৎ বিলের কাগজ কিংবা স্মার্টকার্ডে বিলারের লোগো আছে। বিকাশ অ্যাপ এর পে বিল অপশনে গিয়ে বিলারের তালিকা থেকে লোগো মিলিয়ে আপনার বিলার খুঁজে নিতে পারবেন।শুধু বিদ্যুৎ বিল নয়; বিকাশ অ্যাপ দিয়ে আপনি ঘরে বসেই টাকা পাঠানো, মোবাইল রিচার্জ করা থেকে শুরু করে অনলাইনে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যতটা সম্ভব বাসায় থাকুন। হাত পরিষ্কার রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের বা পরিবারের সদস্যদের কারো মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
বিডি প্রেসরিলিস /০১ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫