নিজস্ব প্রতিবেদক :: উবারের অনলাইন অর্ডারে খাবার পৌঁছে দেয়ার সেবা উবার ইটস বাংলাদেশে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।সপ্তাহ দু’য়েক পরে ২ জুন হতে দেশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।মঙ্গলবার এক ব্লগপোস্টে বিষয়টি জানিয়েছে উবার কৃর্তপক্ষ।উবার ইটস বাংলাদেশের লিড মিশা আলি টেকশহরডটকমকে তাদের সেবা বন্ধ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
উবার তাদের ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, সহজ ও নির্ভরযোগ্য ভাবে খাবার পৌঁছে দেবার সেবা চালুর এক বছর পর প্রতিষ্ঠানটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের সেবা বন্ধ হয়ে যাবার কথা জানায়।কিন্তু কেনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিষয়ে কিছু বলেনি উবার কর্তৃপক্ষ।
একই সঙ্গে ব্লগপোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পার্টনার, ব্যবহারকারী, গ্রাহক এবং বাংলাদেশে উবার ইটস কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছে।এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভারতেও উবার তাদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি দেশটির জোমাটোর কাছে বিক্রি করে দেয় এবং দেশটিতে উবার ইটসের কার্যক্রম বন্ধ করে দেয়।তার চার মাস পার বাংলােদশেও সেই ঘোষণা দিল উবার। তবে প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সেবা চালু থাকবে বলে জানায়।এর আগে গত বছরের ৩০ এপ্রিল দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিল উবার ইটস। আর বাংলাদেশে ব্যবসা সামলাতে লিড হিসেবে নিযোগ করে মিশা আলিকে।
বিডি প্রেসরিলিস / ২০ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫