Follow us

বাংলাদেশ পুলিশকে সুরক্ষা সামগ্রী দিল মেডিক্যার সেইফলাইফ

নিজস্ব প্রতিবেদক ::প্রথমসারীর যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সহযোগীতাস্বরূপ প্রায় ৯ লক্ষ টাকা সমমূল্যের হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। পুলিশ হেড কোয়ার্টার (এইচকিউ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অফিস এবং ঢাকা রেঞ্জ-এ এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার (এইচকিউ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেড কোয়ার্টারে প্রায় ৯ লক্ষ টাকা সমমূল্যের মেডিক্যার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজারের ৫২ টিরও বেশি কার্টুন, পুলিশ বাহিনীর প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

ম্যারিকো’র চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ এবং ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ক্রিস্টাবেল র‍্যানডলফ-এর হাত থেকে পুলিশ এইচকিউ-এর অ্যাসিস্টেন্স ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মাসুদুর রহমান, পুলিশ এইচকিউ-এর কমিশনার-এর পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ্ম রায়, ডিএমপি-এর ডেপুটি কমিশনার অব পুলিশ মো: আনিসুর রহমান, এবং ঢাকা রেঞ্জ-এর ডিআইজি হাবিবুর রহমান যথাযথভাবে তাদের কার্যালয়ে স্যানিটাইজারগুলো গ্রহণ করেন।

বিডি প্রেসরিলিস / ২০ এপ্রিল ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫