নিজস্ব প্রতিবেদক :: দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের নাটোরের সিংড়া উপজেলার বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে।
করোনাভাইরাস বৈশ্বিক মহামারি চলাকালীন সঙ্কটের মাঝে বন্যা সৃষ্ট দুর্যোগে মারাত্মক সমস্যার মুখোমুখি বাংলাদেশ; দেশের প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে হুয়াওয়ে।
এ ত্রাণ সহায়তা কার্যক্রম চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ নিয়ে অনলাইনে একটি ইভেন্টের আয়োজন করা হয়; যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন উপস্থিত ছিলেন।
হুয়াওয়ের সহায়তার মাধ্যমে ত্রাণ সামগ্রী কিনে নাটোরে সিংড়া উপজেলার দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো শুকনা খাবার, লবণ এবং মাস্ক।
এ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এ প্রতিকূল সময়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ সঙ্কট মোকাবিলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেয়া উচিৎ। বিগত কয়েক বছর ধরে, নাটোরের সিংড়া উপজেলার মানুষ হুয়াওয়ের সহায়তায় ত্রাণ সামগ্রী পাচ্ছে। প্রয়োজনের সময় স্থানীয় জনগণের জন্য এ বৈশ্বিক প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ।’
সিংড়াকে ‘বিপজ্জনক’ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আত্রাই, বড়াল, বারনই ও গুনাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিংড়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
বিডি প্রেসরিলিস / ১৭ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫