নিজস্ব প্রতিবেদক :: ই-কমার্স প্ল্যার্টফর্ম প্রিয়শপ ডটকমের পুরো সাইট জুড়ে কেনাকাটায় মিলবে ৫০% নিশ্চিত ক্যাশব্যাক। ১৭ আগস্ট ২৪ ঘণ্টা ধরে চলবে এই ক্যাম্পেইন। এতে স্মার্টফোন, বাইক, ল্যাপটপ, এসি, ফ্রিজ গ্যাজেট ও ফ্যাশনসহ প্রিয়শপে থাকা সব পণ্যে মিলবে ৫০% ক্যাশব্যাক সুবিধা।
করোনা পরিস্থিতির কারণে অনলাইন প্ল্যাটফর্মে গ্রাহকদের কেনাকাটার চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়ছে। বেশির ভাগ গ্রাহক নিরাপদে ঘরে বসেই পছন্দের পণ্যটি পেতে চায়। গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতেই এই ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রিয়শপ। ক্রেতারা পছন্দমতো পণ্য কেনার পর বিকাশ, ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক ডিপোজিট কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, করোনাকালীন মানুষজন আগের চেয়ে কয়েকগুণ বেশি অনলাইনমুখী হয়েছে। অফিস, শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা বিনোদন সবই এখন অনলাইনে! মহামারীর এই সময়ে সবাইকে প্রয়োজনে সাশ্রয়ী হতে হয়েছে। আর প্রয়োজনীয় খরচ সাশ্রয় করতে প্রিয়শপ নিয়ে এসেছে ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন সাইট জুড়ে ৫০% ক্যাশব্যাক।
সংকটকালীন গ্রাহকদের যেন ঘরের বাইরে বের হতে না হয় সেজন্য প্রিয়শপ টিম কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসের কথা মাথায় রেখে কর্মী এবং গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে বিশেষভাবে নজর দিচ্ছে প্রিয়শপ। প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। ডেলিভারির কাজে নিয়োজিতদের নিরাপত্তা উপকরণ নিশ্চিত করা ও যখন তারা ডেলিভারি করতে যাচ্ছেন তখন সেফটি কিটস ব্যবহার করছেন কিনা তা চেক করা হয়। এ ছাড়াও তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে বলে জানিয়েছেন প্রিয়শপের প্রধান নিবার্হী কমকর্তা।
৫০% ক্যাশব্যাক সর্ম্পকে বিস্তরিত জানতে ভিজিট করুন: http://priyoshop.com/
বিডি প্রেসরিলিস / ১৬ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫