নিজস্ব প্রতিবেদক :: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চারটি শাখায় (বনানী, মতিঝিল, দিলকুশা, দিলকুশা করপোরেট) ইসলামী ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংকিং সেবাকে আরো সম্প্রসারিত করার লক্ষে ৩ নভেম্বর প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরী’য়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শমশের আলী।
এই ইসলামী ব্যাংকিং উইন্ডোতে সব ধরনের ইসলামি ব্যাংকিং সেবা পাওয়া যাবে।প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের সভাপতিত্বে চারটি শাখার শাখা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন।এসময় আরও ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানরা।
বিডি প্রেসরিলিস /০৩ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫