Follow us

প্রাণ ইউএচটি মিল্ক এর ‘উইন্টার ফেস্ট’ ক্যাম্পেইন শুরু

 

নিজস্ব প্রতিবেদক :: প্রাণ ইউএইচটি মিল্ক শুরু করেছে ‘উইন্টার ফেস্ট’ ক্যাম্পেইন। এর আওতায় অংশগ্রহণকারীরা প্রাণ ইউএইচটি মিল্কের এক লিটারের প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশনের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।পুরস্কার হিসেবে থাকছে শীতকালীন কমফোর্টার ও অনলাইন কেনাকাটার মাধ্যম অথবাডটকম থেকে প্রাণ ডেইরীর পণ্য ক্রয়ে ১০ শতাংশ নগদ মূল্যছাড়। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ বিষয়ে প্রাণ ডেইরীর প্রধান বিপণন কর্মকর্তা রাজিবুল ইসলাম লেনিন বলেন, “গুণগত মানের কারণে প্রাণ ইউএইচটি মিল্ক ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্রেতাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য আনতে এবং তারা যেন ইউএচটি মিল্ক কিনতে আরও উৎসাহ পান সেজন্য আমরা শীতের শুরুর দিকে এ অফার এনেছি। যেকেউ ক্যাম্পেইনে এ অংশ নিলে পেয়ে যেতে পারেন বিশেষ মূল্যছাড় কিংবা শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য কমর্ফোটার”।

প্রাণ ইউএইচটি মিল্কের ব্র্যান্ড ম্যানেজার মোঃ রোকনুজ্জামান জানান, “ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহণকারীকে প্রথমে এক লিটার কিউআর কোড সংবলিত প্রাণ ইউএচটি মিল্কের বিশেষ প্যাকেট সংগ্রহ করতে হবে। এরপর এর প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন ধাপ পূরণ করলেই সুযোগ রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার। একটি প্যাকেট একবারই স্ক্যান করার সুযোগ রাখা হয়েছে”।

বিডি প্রেসরিলিস / ২২ নভেম্বর ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫