Follow us

প্রাইম ব্যাংক আনল ‘চ্যাটবট’ সেবা

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের সেবা পাওয়া সহজ করতে প্রাইম ব্যাংক চালু করেছে তাদের চ্যাটবট সেবা ‘প্রাইমঅ্যাসিস্ট’।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, এ প্রযুক্তির সহায়তা নিয়ে গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টের তথ্য যেমন জানতে পারবেন, তেমনি পছন্দের মোবাইল মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে ব্যাংকিংও করতে পারবেন।

প্রাইমঅ্যাসিস্ট হল আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি সম্বলিত একটি চ্যাটবট, যার মাধ্যমে গ্রাহকরা ‘সহজ উপায়ে, দ্রুত ও উন্নত’ সেবা পাবেন।“প্রাইমঅ্যাসিস্ট গ্রাহকদের আর্থিক লেনদেন, তথ্য সরবরাহ, নতুন গ্রাহক নিয়ে আসা, সেলস, প্রোমোশনসহ আরও অনেক সেবা প্রদান করবে।“

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইমঅ্যাসিস্ট গ্রাহকের ব্যাংকিং আরও সহজ করার প্রতিশ্রুতির প্রতিফলন। এতে গ্রাহক আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা, সুবিধা ও নিয়ন্ত্রণ পাবেন।”ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেও প্রাইমঅ্যাসিস্টের সেবা পাওয়া যাবে।

এর মাধ্যমে মোবাইল টপ-আপ, ব্যালেন্সের তথ্য, মিনি স্টেটমেন্ট, ডিপোজিট, লোন, ক্রেডিট কার্ডের আবেদনসহ বিভিন্ন কাজ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।আগামীতে ইন্টারনেট ব্যাংকিং, তাৎক্ষণিক একাউন্ট খোলা, অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, কার্ড ব্লক ও আনব্লক করাসহ আরও কিছু সুবিধা এর সঙ্গে যোগ করা হবে বলে প্রাইম ব্যাংক জানিয়েছে।

বিডি প্রেসরিলিস / ২ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫