নিজস্ব প্রতিবেদক :: দেশে বিদেশি বিনিয়োগ আনতে বিভিন্ন ধরনের কর্মসূচি করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।প্রতিষ্ঠান দুটি এক বৈঠকে দেশের তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে রোডশো, বিনিয়োগ সামিটসহ বিভিন্ন উদ্যোগ নেবে।
সোমবার ভিসিপিয়াব চেয়ারম্যান ও পেগাসাস টেক ভেঞ্চারসের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেখানেই দেশে বিনিয়োগ আনতে নানান বিষয়ে কথা হয়।
এ সময় ভিসিপিয়াবের পক্ষ থেকে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতে সহায়তার জন্য পলিসি সহায়তার অনুরোধ করা হয়, যা বৈদেশিক বাণিজ্য, স্থানীয় উদ্ভাবন, রফতানি এবং দেশে আমদানি করা পণ্যের বিকল্প দেশেই তৈরিতে সরাসরি সহায়তা করবে।ভিসিপিয়াব মহাসচিব শওকত হোসেন বলেন, ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোক্তাদের সহায়তা করে, যারা কর্মসংস্থান তৈরি করেন। দেশে অনেক উদ্যোক্তা প্রয়োজন, যাতে তারা অধিক কর্মসংস্থানের সুযোগ করতে পারেন।
ভিসিপিয়াব ভাইস চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ বলেন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে ব্যক্তিগত বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে এবং এআইএফএম ইন্ডাস্ট্রির প্রচারে যেসব বিত্তশালী ইনস্যুরেন্সসহ অন্যান্য খাতে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করবেন তাদেরকে ট্যাক্স অব্যহতি প্রদান করা উচিত।ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করলে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ অবশ্যই যথেষ্ঠভাবে বৃদ্ধি পাবে।
বিডার নির্বাহী চেয়ারমান মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ২ বছরে বিডা ২৪ হাজার নতুন এবং দক্ষ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে। উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এই প্রকল্পে প্রশিক্ষণার্থীদের মেন্টরশিপ ও বিনিয়োগ সহায়তায় ভিসিপিয়াব কাজ করতে পারে।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডার অতিরিক্ত সচিব নাভাস চন্দ্র মন্ডল, ভিসিপিয়াব ভাইস চেয়ারম্যান ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ এবং ভিসিপিয়াব মহাসচিব হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এর পরামর্শক ও বিডি ভেঞ্চার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।
বিডি প্রেসরিলিস / ২৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫