নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শাখা খুলেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার শহীদ মিনার সড়কের এন হক এন্ড সন্স মার্কেটে প্রতিষ্ঠানের ৮০তম এ শাখার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সভাপতিত্বে করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
অন্যদের মধ্যে ভাণ্ডারিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইজুর রশিদ খসরু জমাদ্দার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান হাফিজুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক সৈয়দ হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ধন্যবাদ দেন ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক তানভির আহমেদ জয়।
বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫