Follow us

পিডিএফএকে শাহজালাল ব্যাংকের অনুদান

নিজস্ব প্রতিবেদক :: অটিজম নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবলকে (পিডিএফএ) আর্থিক সহায়তা দিয়েছে শাহ্জালাল ব্যাংক।শাহ্জালাল ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম পিডিএফএ’র সভাপতি সাজিদা রহমান ড্যানির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ,উপব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ এবং এসভিপি আবু সায়েম উপস্থিত ছিলেন।পিডিএফএ দেশের অটিজম নির্মূলের পাশাপাশি সেরিব্রাল প্যালসি ডাউন সিনড্রোম এবং ইন্টেলেকচুয়াল ও নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ করছে।

বিডি প্রেসরিলিস / ২২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫