Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ২৫ সেপ্টেম্বর ২ টা ৩০ মিনিটে রাজউক বোর্ড রুমে সিবিডি আইকোনিক টাওয়ার প্রকল্পের অগ্রগতি পর্যোলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহ্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউকের পূর্বাচল নিউ টাউন প্রকল্প পরিচালক ইঞ্জি. উজ্জল মল্লিক, মেম্বার ডেভেলপমেন্ট মেজর (অব.) ইঞ্জি. সামসুদ্দিন হায়দার চৌধুরী, মেম্বার প্লানিং সৈয়দ নূর আলম, মেম্বার এস্টেট এন্ড ল্যান্ড আজাহারুল ইসলাম খান, মেম্বার ডেভেলপমেন্ট কন্ট্রোল আবুল কালাম আজাদ, চিফ ইঞ্জি. রিহানুল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা এবং সিকদার গ্রুপ ও কাজিমা কর্পোরেশন, জাপানের পক্ষে সিওও এবং পরিচালক অপারেশন সৈয়দ কামরুল ইসলাম মোহন, স্ট্রেটেজিক প্লানিং পরিচালক নাইমুজ্জামান মুক্তা, বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন, উপদেষ্টা জুলিয়ান পিটন এবং একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পূর্বাচল সেন্টাল বিজনেজ ডিস্ট্রিক নামে রাজউকের আইকনিক টাওয়ার নির্মানের কাজটি আন্তর্জাতিক নিলামের মাধ্যমে সিকদার গ্রুপ ও কাজিমা কর্পোরেশন জাপান যৌথভাবে নির্বাচিত হয়।

ইতিমধ্যেই প্রকল্পটি সফলভাবে নির্মাণের লক্ষ্যে উল্লেখযোগ্য সমীক্ষা প্রতিবেদন রাজউকে জমা দেওয়া হয়েছে। প্রকল্পের খসড়া মাস্টার প্লাান ও ডিজাইনের জন্য রাজউক “২০১৯ এশিয়ান টাউনস্কেপ জুরি’স” পুরস্কার লাভ করে, যা দেশের অবকাঠামো নির্মাণের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।এই ঐতিহাসিক টাওয়ারের আর্কিটেক্ট হিসেবে পৃথিবী বিখ্যাত হেরিম আর্কিটেক্ট কাজ করছে। হেরিম পৃথিবীর সেরা সাতটির একটি এবং কোরিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট প্রতিষ্ঠান। হেরিম ছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান পিডাব্লিউসি, আর্কেটাইপ এর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫