Follow us

পাওয়ার ব্যাংকের বিকল্প ভিভো’র দুই স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক :: আপনার মুঠোয় থাকা স্মার্টফোনটি কি বিশ্রাম নেয়? অফিস, ক্লাস আর যোগাযোগের কাজে দিনভর ব্যস্ত থাকে যন্ত্রটি। আপনার একটু অবসরে স্মার্টফোনটি ব্যস্ত হয়ে যায় বিনোদন নিয়ে। রাত গড়িয়ে ভোর হলেই আবার কাজের ঝড় চলে স্মার্টফোনটির ওপর।

তবে এত ঝক্কি সামলাতে স্মার্টফোনটির ব্যাটারি ও চার্জিং প্রযুক্তিটি হওয়া চাই চমৎকার মানের। চার্জিং প্রযুক্তির ঝামেলা কমাতে অনেকে পাওয়ার ব্যাংক কিনতে চান। কিন্তু সেখানে বাধ সাধে সাধ্য। বিশেষ করে, একটি বাজেট স্মার্টফোনের জন্যে দুই তিন হাজার টাকা ব্যয় করে আবার একটি পাওয়ার ব্যাংক কিনতে আগ্রহী হয়না অনেকেই।

তবে গ্রাহকদের সব চাহিদাকেই এখন হাতের নাগালে নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। সম্প্রতি চার্জিং প্রযুক্তির এই সমাধান এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
পাওয়ার ব্যাংক সুবিধা: সম্প্রতি ভিভো’র ওয়াই সিরিজের দুই স্মার্টফোনে পাওয়ার ব্যাংকের মতো চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোন দু’টি হলো- ভিভো ওয়াই২১ এবং ওয়াই১৫এস। এর মধ্যে ওয়াই১৫এস স্মার্টফোনটি চলতি মাসেই দেশের বাজারে যাত্রা শুরু করেছে।

স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং ক্যাবল যুক্ত করে পাওয়ার ব্যাংক ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই না, এই ক্যাবল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ হবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।

বিডি প্রেসরিলিস / ২৭ ডিসেম্বর ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫