Follow us

পদ্মা ব্যাংকের টাউন হল মিটিং

 

নিজস্ব প্রতিবেদক :: বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে টাউন হল মিটিং করেছে পদ্মা ব্যাংক।শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দিনব্যাপী এই মিটিং হয়।ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক বিষয় আলোচনা করা হয় বৈঠকে।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। পরিচালনা পরষদের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি ছিলেন।অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়,ভবিষ্যত পরিকল্পনা,আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন এহসান খসরু।এছাড়া ভিশন ২০২০ এর রোডম্যাপ ঘোষণা করেন ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, “ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক। নতুন বছরে অত্যন্ত আকর্ষণীয় সব নতুন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছে পদ্মা ব্যাংক।”জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

পদ্মা ব্যাংকের পরিচালকদের মধ্যে তামিম মারজান হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়া বিভিন্ন বিভাগ ও ৫৭টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২১ জন কর্মকর্তাকে ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

বিডি প্রেসরিলিস / ১০ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫