Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: একই ছাদের নিচে জনপ্রিয় অনেক ব্র্যান্ডের অথেনটিক সুগন্ধী (পারফিউম) নিয়ে দেশে যাত্রা শুরু করল সানডোরা। জনপ্রিয় এবং বিখ্যাত আন্তর্জাতিক সুগন্ধী ব্র্যান্ডগুলোর অথেনটিক পণ্যের অফিশিয়াল রিটেইলার সানডোরা। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজার অনুযায়ী খুচরা মূল্যে এবং সঠিকমানের নিশ্চিয়তায় পছন্দের সেরা সুগন্ধী ব্র্যান্ডগুলোর আসল এবং নির্ভরযোগ্য পণ্য ক্রেতাদের হাতে তুলে দিবে।

শনিবার ৭ ডিসেম্বর বিকেলে বনানীর ১২নং রোডে সানডোরার নতুন আউটলেট উদ্বোধন হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বেস্ট ইন ব্র্যান্ডসের চেয়ারম্যান ফেদেরিক কেস্যঁ, সিইও ক্রিশ্চিয়ান স্যাতের, সিওও ব্রুনো বিয়াঙ্কি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিউটি ব্লগার, ইনফলুয়েন্সার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বেস্টইন ব্র্যান্ডসের বিসনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মার্ক থিরি বলেন, সানডোরা বেস্টইন ব্র্যান্ডসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৩০টির বেশি আন্তর্জাতিক সুগন্ধী ব্র্যান্ডের অফিশিয়াল এবং অথোরাইজড রিটেইলার। অনলাইন শপের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্মাত প্রথম আউটলেট রাজধানীর বনানীতে চালু হলো। ক্রেতাদের সুবিধা এবং হাতে নাগালে যাতে সানডোরার পণ্য পাওয়া যায় সে কারণে ভবিষ্যতে আরো অনেক আউটলেট চালু হবে ঢাকাসহ আশেপাশের শহরে। এ ছাড়াও সানডোরা নিয়ে আসার পরিকল্পনা করছে স্কিনকেয়ার এবং কসমেটিকস প্রোডাক্ট।

সানডোরাতে সুগন্ধী প্রেমিদের জন্য নানা ধরনের প্রিয় সব সুগন্ধী রয়েছে। বুলগেরি, নিনা রিচি, কোচ, ল্যঁভে, কিলিয়ান, অ্যাকোয়া ডি পার্মা, বন্ড নাম্বার নাইন, জ্যঁ পল গটিয়ে সহ জনপ্রিয় অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ০৭ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫