Follow us

নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘এলিট’ চালু করল রবি

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের জন্য একটি নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিট’ চালু করল দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। প্রোগামটির নামের সাথে সামঞ্জস্য রেখে লয়্যালটি স্কিমগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকরা রবির বিশেষ গ্রাহক হিসেবে সম্মানিত বোধ করেন।

এলিট লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে ব্র্যান্ডের একনিষ্ঠ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাবে রবি। উদ্ভাবনী এই ডিজিটাল লাইফস্টাইল-ভিত্তিক লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল সমাজের অগ্রসর ও রুচিশীল গ্রাহকদের একটি কমিউনিটি তৈরি হবে।

রবি এলিট প্রথম সারির গ্রাহকদের সবসময় অনন্য সুবিধা, বিভিন্ন লাইফস্টাইল অফার এবং অগ্রাধিকার- ভিত্তিক সুবিধা প্রদান করবে। লয়্যালটি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন রিওয়ার্ড যোগ করবে রবি।

গ্রাহকদের সেবা গ্রহণের মাত্রা এবং কতদিন ধরে ব্র্যান্ডটির সাথে যুক্ত আছেন এর উপর ভিত্তি করে সিলেক্ট, প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড স্তরের এলিট গ্রাহকদের বাছাই করা হবে। প্রথম সারির গ্রাহকরা পাঁচতারকা হোটেলে বিশেষ অফার এবং বিদেশ ভ্রমণের সময় ফ্রি লাউঞ্জ অ্যাক্সেসসহ আরো অনেক বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই প্রোগ্রামের আওতায় খাদ্য, পোশাক, লাইফস্টাইল, বিনোদন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য শিল্পের ২৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শীষস্থানীর্য় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি এলিট। ফলে কোভিড-১৯’র সময়েও ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় পণ্য ও সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫