নিজস্ব প্রতিবেদক :: প্রায় ৪ বছরের মত বিরতির পর আবারও গান রিলিজ করেছেন মোস্তাফিজ মর্তুজা। এলোমেলো, আধার, ও মন গানগুলোর মাধ্যমে রেকর্ডিং জগতে প্রবেশ করেন তিনি।২০১৬ সালে কয়েকটি ভিন্ন ধাঁচের গান উপহার দিয়ে আরএনবি আর্টিস্ট হিসেবে আলোচনায় আসেন তিনি।
এরপর হঠাৎ করেই বিরতি নেন তরুণ প্রজন্মের এই শিল্পী। এ বছর তার নতুন গানটি “দক্ষিণা বাতাস” শিরোনামে অনলাইনে সকল প্লাটফর্মে পাওয়া যাবে। বরাবরের মতো এবারও তিনি নিজেই তার গানের কথা ও সুর করেছেন। তিনি আরও জানান, এ বছর থেকে আবার সঙ্গীত জগতে নিয়মিত হবেন।নতুন গানের ব্যাপারে তিনি বলেন, আগের গানগুলোর মত এই গানটিও আরএনবি ফরম্যাটে থাকবে।
তবে ভ্যারিয়েশন হয়েছে মিউজিকে। তার আগের গানগুলো জনপ্রিয়তা পেলেও যুগোপযোগী কোন ভিডিও ছিল না। ২০১৬ থেকে তার শ্রোতা চাহিদা অনুযায়ী সকল গানের ভিডিওসহ প্রকাশ হবে বলে তিনি জানান। সময় পর্যাপ্ত হলে আগের গানগুলোর অফিসিয়াল ভিডিও নির্মাণ করবেন।
গানের লিংক : youtu.be/mCA996DDc-I
বিডি প্রেসরিলিস / ১৪ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫