নিজস্ব প্রতিবেদক :: কোনো বাড়তি ফি ছাড়াই ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক আর্থিক লেনদেন সেবা ‘নগদের’ মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে।সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, নগদের মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল জমা দিলে কোনো ফি না রাখার বিষয়টি চমৎকার হয়েছে।নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেন, “আমরা এমন একটি সেবাধর্মী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।”
ডেসকোর প্রিপেইড ও পোস্টপেইড মিটার গ্রাহকেরা এখন থেকে চাইলেই তাদের ‘নগদ’ ওয়ালেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এ ছাড়া নগদের উদ্যোক্তা পয়েন্ট থেকেও ডেসকোর বিদ্যুৎ বিল প্রদান করা যাবে। উভয় ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও তিতাস গ্যাসের বিলও গ্রাহকেরা সরাসরি নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পাশাপাশি একাদশ শ্রেণিতে ভর্তি, কোভিড টেস্টের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং এ ধরনের ইউটিলিটি বিলও গ্রাহকেরা নগদের মাধ্যমে দিতে পারবেন।
বিডি প্রেসরিলিস /২৯ ডিসেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫