Follow us

‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহক সংখ্যা চার কোটি অতিক্রমের পাশাপাশি দৈনিক লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানায়, ২০১৯ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর মাত্র ১০ মাসে এক কোটি গ্রাহক পেয়েছিল তারা। পরের এক কোটি গ্রাহক পেতে সময় লাগে ছয় মাস। দুই কোটি থেকে তিন কোটিতে আসতে সময় লাগে সাত মাস। আর শেষ এক কোটি গ্রাহক পেতে সময় লেগেছে দুই মাসেরও কম সময়।

নগদ জানায়, প্রতিষ্ঠার আট মাসের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে প্রথম দিকে ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করে তারা। ওই বছরের ডিসেম্বরে দৈনিক লেনদেনের অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। গত মার্চে দৈনিক লেনদেন ৩০০ কোটি টাকা এবং এক মাসের ব্যবধানে গত সপ্তাহে তা ৪০০ কোটি টাকা পেরিয়েছে।

ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন ‘নগদ’র অর্জনে সকল কর্মী ও গ্রাহককে অভিনন্দন জানিয়ে বলেন, “এত দ্রুততার সঙ্গে একটি সরকারি সেবার বিস্তৃতি আমাকে আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে যে, সরকারের দিন বদলের ভিশনে ‘নগদ’ গুরুত্বপূর্ণ অবস্থানেই থাকবে।”

নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “প্রচলিত সব পরিষেবা যাতে ‘নগদ’-এ পাওয়া যায় তার জন্য আমরা ‘সব হবে নগদ-এ’ লক্ষ্য নিয়ে কাজ করছি। আর সে জন্য প্রতিদিনিই আমরা অসাধ্য সাধনের চেষ্টা করে যাচ্ছি।”

বিডি প্রেসরিলিস / ২০ এপ্রিল ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫