Follow us

দেশের বাজারে ডেলের নতুন চার ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক :: এক্সপিএস ও ইন্সপায়রন সিরিজের চারটি নতুন মডেলের ল্যাপটপ দেশের বাজারে এনেছে ডেল টেকনোলজিস।এক্সপিএস সিরিজের ১৩-৭০০০ টু-ইন-ওয়ান আর ইন্সপায়রন সিরিজের ১৩-৭০০০ টু-ইন-ওয়ান, ইন্সপায়রন ৫৩৯১ এবং ইন্সপায়রন ৫৪৯০ মডেলের এই ল্যাপটপগুলোতে নতুন ইনোভেশন রয়েছে। এগুলো সম্প্রতি লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস সম্মেলনে প্রদর্শন করেছে ডেল।

রাজধানীর একটি হোটেলে বুধবার এক অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপগুলোর বিস্তারিত জানান ডেল কর্মকর্তারা।তারা জানান, শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রাহক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কম্পিউটার ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে এক্সপিএস সিরিজের নতুন ল্যাপটপটি। এর ১৬:১০ মাত্রার ‘ইনফিনিটিএজ’ সুবিধার ডিসপ্লের পাশাপাশি ‘ডলবিভিশন’ আল্ট্রা হাইডেফিনেশনের অভিজ্ঞতা দেবে ।অন্যদিকে পাশাপাশি দ্রুত চার্জ দেয়ার ‘এক্সপ্রেস চার্জ’ ফিচার এবং ক্ষতিকর রশ্মি থেকে ব্যবহারকারীর চোখের নিরাপত্তা দেয়ার ‘আইসেইফ’ সুবিধার ইন্সপায়রন মডেলের ল্যাপটগুলো ব্যক্তিগত পর্যায়ের কম্পিউটিংয়ে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আনোথাই ওয়েত্তাকর্ন বলেন, কম্পিউটার জগতে চাহিদা অনুযায়ী নিত্যনতুন পাতলা এবং হালকা ল্যাপটপ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দর নকশা এবং ইন্টেল ১০ম প্রজন্মের পরিচলন ক্ষমতা নিয়ে বহুমাত্রিক কাজের সহজ সমাধান দেবে এক্সপিএস এবং ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপগুলো।

বিডি প্রেসরিলিস /৩১ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫