Follow us

দেশের বাজারে আসছে কেরিচো গোল্ড টি

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে শিগগিরই আসছে কেনিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় কেরিচো গোল্ড টি। প্রায় ৪৫ ধরনের প্রিমিয়াম টি দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। কেরিচো গোল্ডের সব ধরনের চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস ‘লিভহেলদিবিডি ডটকম’ (www.livehealthybd.com) সাইটে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টি আর ট্রেড আমদানি করছে। শিগগিরই প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে।

টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশে প্রতিদিন প্রায় সাড়ে দশ কোটি মানুষ চায়ের কাপে চুমুক দেন। চা পানে অভ্যস্ত আমরা অনেকেই। অনেকের সকাল শুরু হয় চা পানের মধ্য দিয়ে। টি আর ট্রেড চা প্রেমীদের চা পানে নতুনত্ব আনতেই কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা আমদানি করছে।

আমদানি করা এই চায়ের মধ্যে কেরিচো গোল্ডের প্রায় ৪৫টি ফ্লেভারের চা থাকবে যা চা প্রেমীদের মাঝে একটি নতুন মাত্রা যোগ করবে। যেমন- ডেটক্স, নাইট টাইম, মর্নিং টাইম, ইরোস, লাভ টি, হ্যাংওভার টি, স্টবেরি টি, গ্রীন টি, রিফ্রেশিং গ্রীন টি চকলেট টি, ক্যামোমাইল টি, স্লিম টি, নার্সিং টি সহ বিভিন্ন প্রকারের টি।

তিনি আরো বলেন, টিআর ট্রেডের সিস্টার কনসার্ন ই-কমার্স সাইট ‘লিভহেলদিবিডি ডটকম’ তে প্রি-বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ১০% ছাড়। এ ছাড়া সরাসরিও পাওয়া যাবে এই ঠিকানায় বাড়ি নং- ৬২, রোড নং- ২০, উত্তরা-১১, ঢাকা। ফোন- ০১৮১০০৬৩৫০১ এবং ০১৮১০০৬৩৫০২।

উল্লেখ্য, কেনিয়ার প্রিমিয়াম চা ব্র্যান্ড কেরিচো গোল্ড ২০০২ সালে যাত্রা শুরু করে। গোল্ড ক্রাউন বেভারেজেস (কে) লিমিটেডের এই ব্র্যান্ডটি কেনিয়ার বৃহত্তম চা রফতানিকারক গ্লোবাল টি অ্যান্ড কমোডিটিস (কে) লিমিটেডের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।

কেরিচো গোল্ড লুজ লিফ, স্ট্রিং, ট্যাগ, এনভেলপড এবং ট্যাগলেস রাউন্ড টি-ব্যাগ বাজারজাত করে। এ ছাড়াও ব্লেন্ডের মধ্যে ব্ল্যাক টিজ, গ্রিন টিজ, ফ্রুট এবং হার্ব ইনফিউশন উল্লেখযোগ্য। তাদের অন্য পণ্যগুলো হলো- ব্ল্যাক, স্পেশাল, হেলথ ও ওয়েলনেস, অ্যাটিটিউড এবং লাক্সারি পিরামিড টি।

বিডি প্রেসরিলিস /০৪ জানুয়ারি ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫