Follow us

দেশে ৫জি স্মার্টফোন আনল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক :: দেশে নতুন ৫জি স্মার্টফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি ৮ ৫জি। ফোনটি বাংলাদেশে উন্মোচনের পাশাপাশি রিয়েলমি ওয়াচ ২ এবং ওয়াচ ২ প্রো বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে রিয়েলমি ৮ ৫জি বিশেষ অফারে পাওয়া যাবে।শনিবার ১০ জুলাই আয়োজিত এক অনলাইন আয়োজনের মাধ্যমে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডিভাইসগুলো উন্মোচন করা হয়।

৫জি পপুলাইজার হিসেবে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় বাজারে ডিজিটাল বিবর্তনকে ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে ফাইভ-জি’র জন্য প্রস্তুত করবে রিয়েলমি ৮ ৫জি।দেশে রিয়েলমি ৮ ৫জি’র বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা। ইভ্যালিতে বিশেষ মূল্যছাড়ে ডিভাইসটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়।

সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি রঙ এ পাওয়া যাবে রিয়েলমি ৮ ৫জি। ৮ গিগাবাইট (জিবি) র‌্যামও ৫ জিবি ডায়নামিক র‌্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা থাকছে ডিভাইসটিতে।এছাড়াও রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে চার হাজার ২৯৯ টাকা এবং পাঁচ হাজার ৪৯৯ টাকা। যা খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ১১ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫