নিজস্ব প্রতিবেদক :: দেশে শাওমি তাদের রেডমি সিরিজের নতুন দুটি হ্যান্ডসেট এনেছে।রেডমি ৮ ও রেডমি ৮এ ফোন দুটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। রেডমি ৮এ হচ্ছে রেডমি এ সিরিজের সর্বশেষ সংস্করণ যা ৫১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি সার্পোট করে।
রেডমি ৮এ
ফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস ডিসপ্লে। যার অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। রয়েছে ডুয়েল সিম স্লট ও ডেডিকেটেড মেমোরি স্লট। পিছনে রিয়ার ক্যামেরা হিসবে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পিছনের উভয় ক্যামেরা দিয়েই এআই পোর্ট্রেট মোডে ছবি নেওয়া যাবে।
রেডমি ৮
মাল্টি-টাস্কিং সুবিধা সম্বলিত রেডমি ৮ ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। রয়েছে ৪ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল।
রেডমি ৮ ফোনটিতে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা, যার একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, রেডমি ৮ এবং রেডমি ৮এ বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। গ্রাহকদের আমরা ভালো মানের হ্যান্ডসেট দিতে কাজ করে যাচ্ছি।
রেডমি ৮এ ফোনটির ২ জিবি র্যাম ও ৩২ জিবি ভার্সনটি ১০ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।রেডমি ৮ ফোনটি পাওয়া যাচ্ছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি সংস্করণটি ১৩ হাজার ৯৯৯ টাকায় এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি সংস্করণের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫