নিজস্ব প্রতিবেদক :: ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সাথে ফ্লাইট পরিচালনা করে আসছে। বর্তমানে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বের সাথে বাংলাদেশের আকাশপথের পরিবহন যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত। একমাত্র ইউএস-বাংলার একটি মাত্র ফ্লাইট সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে পরিচালনা করছে।
জানা গেছে, করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানিকে সচল রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি প্রার্থনা করে এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে ইউএস-বাংলাকে ইতিমধ্যে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন ছাড়াও কার্গো পরিবহন শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।ইউএস-বাংলার চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে আপদকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে মহামারী করোনাভাইরাসের সময়কালীন স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্কসহ নানাবিধ পণ্য আমদানি করা হবে। এছাড়া জরুরী রপ্তানি পণ্য সামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে রপ্তানিতে ভূমিকা রাখতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
দেশের আমদানি-রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ইউএস-বাংলা প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে। প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে প্রায় ২০ টন কার্গো পরিবহন করতে পারবে। বাংলাদেশের সাথে কার্গো পরিবহনে যেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি আছে ইউএস-বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে বিশেষ করে সিঙ্গাপুর, মালয়শিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।বর্তমান অবস্থায় রপ্তানিকারক ও আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠান দুর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
বিডি প্রেসরিলিস /১৩ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫