Follow us

দেশ সেরা ৫ অনলাইন শিক্ষক পেলেন ‘ইন্সট্রাক্টরি’র সম্মাননা

 

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষকদের জন্য অনলাইন টিচিং মার্কেটপ্লেস অ্যান্ড ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘ইন্সট্রাক্টরি’ দ্বিতীয়বারের মতো আয়োজন করলো ‘ইন্সট্রাক্টরস কম্পিটিশন’। সম্প্রতি অনলাইনে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ শিক্ষক ৪৭টি অনলাইন কোর্স নিয়ে অংশ নেয়। এর মধ্যে থেকে পাঁচজন সেরা শিক্ষক হিসেবে বিজয়ী হন। বিজয়ীরা পেলেন ২ লাখ টাকার সম্মানী।

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৫টি কোর্স হচ্ছে টিসাত ফাতেমা টিয়ার ইমেইল টেমপ্লেট ডিজাইনে পান্ডিত্য, দিপু বিশ্বাসের ক্রিয়েটিভ শেপ মেকিং, নুরুজ্জামান রূপকের ডাটা এন্ট্রি, জয়িতা ব্যানার্জির ডিজিটাল মার্কেটিং এবং শুভ পালের গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্স। প্রতিযোগিতাটি অনলাইনে ১০ দিন ধরে চলে। যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অনলাইনে অ্যাডমিশন নেন।

প্রতিযোগিতাটির প্রথম বিজয়ী টিসাত ফাতেমা টিয়া বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সঠিক গাইডলাইন দিতে। আমার মেধা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। যাতে করে তরুণরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসসহ বিভিন্ন লোকাল মার্কেটেও সফলতা পান। আমাকে বিজয়ী করার জন্য ইন্সট্রাক্টরি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।’

ইন্সট্রাক্টরির ফাউন্ডার রিফাত এম হক বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইন্সট্রাক্টরি। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের নিয়ে অনলাইনে আয়োজন করা হলো ‘ইন্সট্রাক্টরস কম্পিটিশন’। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ তার মেধাকে অনলাইন কোর্স হিসেবে ইন্সট্রাক্টরিতে আপলোড করতে পারবেন। ডিসেম্বরে-জানুয়ারিতে আমরা প্রায় ১০০ জন ইন্সট্রাক্টরদের নিয়ে আমাদের তৃতীয় পর্বের কম্পিটিশনের উদ্বোধন করব।’

যারা শিক্ষক হতে আগ্রহী তারা ইন্সট্রাক্টরির ফেসবুক পেজে অথবা www.instructory.net ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত নিয়ম কানুন জেনে নিতে পারেন। অনলাইন কোর্সগুলো দেখতে পারবেন https://instructory.net/competition-courses এই ওয়েব ঠিকানায়।

বিডি প্রেসরিলিস / ১৮ অক্টোবর ২০২০ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫