Follow us

দুস্থ মানুষের সেবায় এবার বিদ্যানন্দের সাথে দারাজ

নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ সংকটকালীন সময়ে দুস্থ ও অভাবীদের সাহায্য করতে দারাজ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের সাথে ৭ এপ্রিল থেকে একটি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি “এক টাকায় আহার” খাদ্য অনুদানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি একটি তহবিল গঠন করেছে যেখানে দারাজের (daraz.com.bd) মাধ্যমে গ্রাহকরা/অনুদান দাতারা (১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত) ক্যাশ টাকা দান করতে পারবেন অথবা দারাজ অ্যাপে রাখা বিভিন্ন রকমের র‍্যাশন বান্ডেল থেকে (চাল, ডাল, আটা, ময়দা, তেল) ইত্যাদি কিনেও সাহায্য করতে পারবেন।

এই ক্ষেত্রে প্রতিটি অনুদানের ৭৫% সমমূল্যের অনুদান গ্রাহকরা প্রি-পেমেন্ট করবেন এবং বাকি ২৫% বহন করবে দারাজ। এছাড়াও দুস্থদের খাবার/অনুদান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে দারাজের (daraz.com.bd) নিজস্ব লজিস্টিক সাপোর্ট বা ভেহিক্যাল ডেক্স (দারাজ এক্সপ্রেস)।
এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের (daraz.com.bd) চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন বলেন “জাতীয় এই সঙ্কটের মাঝে ভোক্তাদের ক্রমাগত পণ্য সরবরাহের দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থদের সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করছি বিদ্যানন্দের সাথে কাজ করে আমরা দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারব।”

বিডি প্রেসরিলিস /০৮ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫