Follow us

দারাজে শুরু হল রমজান শপিং ফেস্ট ২০২০

 

নিজস্ব প্রতিবেদক :: করোনা সঙ্কটকালীন সময়ে ভোক্তাদের রমজান মাসের কেনাকাটার সুবিধার্থে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) আয়োজন করল রমজান শপিং ফেস্ট ২০২০, যা চলবে ৩ থেকে ১০ মে পর্যন্ত।

রমজান শপিং ফেস্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশাল মূল্যছাড়সহ আই লাভ ভাউচার, মেগা ডিলস ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার এবং পেমেন্ট ডিস্কাউন্টসহ আরও অনেক রমজান অফার। ক্যাম্পেইনে নিত্য প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে, যার মধ্যে রয়েছে এসি, ফ্রিজ, এয়ারকুলার ও মাইক্রোওয়েভ। আর ইলেক্ট্রনিক্স সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল, টিভি, ক্যামেরা ইত্যাদি। এছাড়াও ডিমার্টে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্য যেখানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ডিমার্ট মেলা ভাউচার। “DMARTMELA” ভাউচার কোডটি ব্যবহারে মাত্র ২৫০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ২০০ টাকা ডিস্কাউন্ট।

রমজান শপিং ফেস্টের সেরা ৫টি ডিলের মধ্যে রয়েছে মাত্র ৫০,৯৯৯ টাকায় গ্রি ১.৫ টন স্প্লিট এসি, ৩৪,৮৩৪ টাকায় আতাসি রেফ্রিজারেটর, ২৩,৯৫০ টাকায় ওয়াল্টন প্রেলিউড ল্যাপটপ, ৯,৬৫০ টাকায় ভাইক্যান ৩২ ইঞ্চি এল ই ডি টিভি এবং ১,৩৫৫ টাকায় কেমেই রিচার্জেবল ট্রিমার।

এছাড়া, দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক যার মাধ্যমে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেড, মারকেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইউ সি বি।

বিডি প্রেসরিলিস /০৮ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫