Follow us

ডেভেলপারদের জন্য বিশেষ ইকোসিস্টেম তৈরির ঘোষণা অপো’র

 

নিজস্ব প্রতিবেদক :: ‘ইনোভেশন অ্যান্ড ইন্টেলিজেন্স’ প্রতিপাদ্য নিয়ে চীনের বেইজিং এ শুরু হয়েছে অপো ডেভেলপার কনফারেন্স-২০১৯। এই আয়োজনের মূল উদ্দেশ্য ডেভেলপার ও পার্টনারদের জন্য ইনটেলিজেন্ট সার্ভিস ইকোসিস্টেম প্রতিষ্ঠা করা।

ডেভেলপারদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে ‘গ্র্যাভিটি প্ল্যান ২.০’ বাস্তবায়নের জন্য ১৪৩ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অপো। এছাড়াও পাঁচ স্তরের ক্যাপাবিলিটি এক্সপোজার ইঞ্জিন এবং আইওটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো ২০১৯ সালে সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনে একটি নতুন ধরণের ইকোসিস্টেম প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। বর্তমানে প্রায় ৩২ কোটি ব্যবহারকারী অপো কালার ওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। প্রায় সমানসংখ্যক ব্যবহারকারী অপোর বিভিন্ন অ্যাপ, সেবা এবং কন্টেন্ট ইকোসিস্টেম ব্যবহার করছেন বলে জানানো হয়। বর্তমানে ১,২০,০০০-এর অধিক সংখ্যক ডেভেলপার যুক্ত আছেন অপোর ওপেন প্ল্যাটফর্মে। প্রতিদিন গড়ে ৩০০ কোটি বার অপোর ক্যাপাবিলিটি সার্ভিসের আওতায় তৈরি বিভিন্ন অ্যাপ এবং সেবাসমূহ ব্যবহার করা হচ্ছে।

২০১৮ সালের ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো ‘গ্র্যাভিটি প্ল্যান’ ঘোষণা করা হয় এবং এই পরিকল্পনা এগিয়ে নিতে প্রায় ১৪৩ মিলিয়ন ডলার ব্যয় করে প্রতিষ্ঠানটি। গ্র্যাভিটি প্রকল্পের আওতায় তৈরি অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রায় ২০০০-এর অধিক। এই অ্যাপ্লিকেশনগুলো এখন পর্যন্ত ৯২০ কোটি ইম্প্রেশন তৈরিতে সক্ষম হয়েছে এবং প্রায় ১৮ কোটি গ্রাহক এই অ্যাপসমূহ ডাউনলোড করেছেন।

এ প্রসঙ্গে অপো ইন্টারনেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট মি. হেনরি ডুয়ান বলেন, ‘বিশ্বের ১৪০টিরও বেশি দেশে ব্যবহার করা হচ্ছে অপো কালার ওএস। গ্র্যাভিটি পরিকল্পনার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রয়াসে অ্যাপলিকেশন, সার্ভিস, কন্টেন্ট এবং গ্লোবাল ডেভেলপমেন্টে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে ‘গ্র্যাভিটি প্ল্যান ২.০’ বাস্তবায়ন করা হবে।”শিগগিরই বাজারে আসতে চলেছে অপো স্মার্টওয়াচ। স্বাস্থ্যসেবা খাতেও অবদান রাখতে একটি সুদৃঢ় ইকোসিস্টেম প্রতিষ্ঠায় কাজ করবে বলে ঘোষণা প্রদান করা হয়।

বিডি প্রেসরিলিস /২১ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫