Follow us

ডিজিটাল সেন্টারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

 

নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার নবম বার্ষিকী পালন করেছে অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই।এই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছিল ২০০৮ সালের ডিসেম্বরে।

সেদিন ভোলার চর কুকরিমুকরি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করেন। যার বর্তমান নাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)। যা সময়ের পরিবর্তনে ইউনিয়ন ছাড়িয়ে উপজেলাসহ সব স্থানেই স্থাপন হয়েছে। যা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের নাগরিক সেবার আস্থার প্রতিষ্ঠান।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বিষয়টি দিয়েও নতুন পরিকল্পনা বাস্তবায়ন চলছে।তৃণমূল জনগণের দোরগোড়ায় সহজে ও কম খরচে দেড়শতাধিক সেবা পৌঁছে দেয়ার সাফল্যের ধারাবাহিকতায় ২০১৩ সালে দেশের সকল পৌরসভায় ‘পৌর ডিজিটাল সেন্টার ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে ‘নগর ডিজিটাল সেন্টার’ স্থাপন করা হয়। এ সকল সেন্টারে এক জন পুরুষ ও এক জন নারী উদ্যোক্তা কাজ করছেন।

সারাদেশে ১১ হাজারেরও বেশী উদ্যোক্তা বিগত ৮ বছরের এই প্রক্রিয়ায় ৪২ কোটি ৬২ লাখ সেবা প্রদান করে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নে সামিল হয়েছেন।ডিজিটাল সেন্টারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংস্থা ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫