Follow us

ডিজিটাল ওয়ার্ল্ডের স্পন্সর ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক ::  আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকবে ইভ্যালি।একই সাথে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার হিসেবে থাকবে ই-ফুড।এ বিষয়ে আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক (কারিগরি) মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।এ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

আমাদের আয়োজনকে সফল এবং সার্থক করার জন্য এগিয়ে আসায় ইভ্যালি ই-কমার্স প্লাটফর্মকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহৎ এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ।আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী- নোট উপস্থাপনা দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বিডি প্রেসরিলিস /০৮ ডিসেম্বর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫